শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

১৯ হাজারের মাইলফলক ছাড়ালো চট্টগ্রামের করোনা রোগী

প্রকাশ: ৩ অক্টোবর ২০২০ | ৫:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২০ | ৬:১০ পূর্বাহ্ণ
১৯ হাজারের মাইলফলক ছাড়ালো চট্টগ্রামের করোনা রোগী
Shares

গত ২৬ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর পাঁচ মাসের মাথায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৭ জন দিয়ে চট্টগ্রামের করোনা রোগী পেরিয়ে গেল ১৯ হাজারের গণ্ডি। মোট শনাক্ত ১৯ হাজার ৬ জনের মধ্যে নগরের ১৩ হাজার ৬৬২ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫ হাজার ৩৪৪ জন। অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ৪২ জন নগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে চট্টগ্রাম নগরে করোনায় মারা যান আরও একজন রোগী।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৯৪ জন, যাদের ২০১ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে ২ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৫ হাজার ৩৯৩ জন।

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি চারটি, বেসরকারি চারটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের দেহে। এদের মধ্যে ৪২ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ দিনের সর্বাধিক ১৯২ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ৭ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে ভাইরাসটির জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ৯ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বোচ্চ ১৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৮ জনের দেহে।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে নতুন যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনা পরীক্ষা করেও কারও দেহে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৫ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

এমএহক

Shares